1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিশ্বে আরও সাড়ে ৭ হাজার মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১০ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে কিছুটা কমেছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৭ হাজার ৬১২ জন। অথচ এর আগের দিন ৬ হাজার ৪৭৩ জন মারা গিয়েছিলেন।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৭ হাজার ৯৫৮ জন। আগের দিন ৪ লাখ ৬৪ হাজার ৫৯৭ জনে করোনা শনাক্ত হয়েছিল।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৫০ লাখ ৭৯ হাজার ৭১৯ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ২৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২২ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৬৬২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com