1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের ৩২ হাজার ৭০০ জন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (১০ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, এ নিয়োগ সম্পন্ন হলে শিক্ষকরা আরও স্বাচ্ছন্দ্যে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করতে পারবেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যথার্থ শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক নিয়োগ, ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা গ্রহণ এবং গণিতের জন্য গণিত অলিম্পিয়াড চালু করেছে।

‘পাশাপাশি বছরের প্রথমদিন সব শিশুকে নতুন বই ও উপবৃত্তি দেওয়া হচ্ছে। জরাজীর্ণ ভবনের পরিবর্তে নতুন বিদ্যালয় ভবন নির্মিত হচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com