1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

‘গাঙচিল’ এর ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পেলেন শেরপুরের দুই কবি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

শেরপুর : গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ময়মনসিংহ বিভাগীয় কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন শেরপুর জেলার দুই কবি যথাক্রমে সাংবাদিক ও লেখক রফিক মজিদ এবং কবি জাহাঙ্গীর আলম। এ দুইজনকে আগামী ৩ মাসের মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা কমিটি গঠন করে বিভাগীয় পূর্নাঙ্গ কমিটি গঠন করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। তারা ইতিমধ্যে জামালপুর ও শেরপুর সদর কমিটি গঠন শেষ করেছেন।

গত ১২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘১৩৯তম গাঙচিল লেখক আড্ডা’য় প্রধান অতিথি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রকার অধ্যক্ষ খান আখতার হোসেন এ ঘোষনা দেন। আগামী ১৭ ডিসেম্বর ঢাকায় গাঙচিল এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দেশের সেরা ৫ জেলা কমিটির মধ্যে শেরপুর জেলাকেও সেরা জেলা কমিটি হিসেবে পুরস্কার ও সম্মাননা প্রদানের ঘোষনা দেন গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন। একই সাথে কেন্দ্রীয় গাঙচিলের আজীবন সদস্য ৭ কবিকে ওই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সম্মাননা প্রদান করারও ঘোষনা দেয়া হয়। এরা হলো, নূরুল ইসলাম মনি, মহিউদ্দিন বিন জুবায়েদ, আশরাফ আলী চারু, হাসান শরাফত, রফিক মজিদ, জাহাঙ্গীর আলম ও নূরুল ইসলাম নাযীফ।
এদিকে অতি অল্প সময়ের মধ্যে ময়মনসিংহ বিভাগ তথা দেশ-বিদেশে শেরপুর জেলা কমিটি গাঙচিলের প্রচারনা ও সুনাম অর্জন করায় এবং সাংগঠনিক দক্ষতার কারণে রফিক মজিদ ও জাহাঙ্গীর আলমকে ময়মনসিংহ বিভাগীয় কমিটি’র দায়িত্ব দেয়া হয়েছে বলে গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন দাদু ভাই জানান।

ময়মনসিংহ জেলা কমিটি’র নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে রফিক মজিদ ও জাহাঙ্গীর আলম বর্তমান জেলা কমিটি’র দায়িত্বে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com