1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ

আ. লীগ থেকে মেয়র জাহাঙ্গীর বহিষ্কার

  • আপডেট টাইম :: শনিবার, ২০ নভেম্বর, ২০২১

গাজীপুর: বিত‌র্কিত বক্ত‌ব্যের মাধ‌্যমে আওয়ামী লীগের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দা‌য়ে মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া প্রাথমিক সদস্যপদ বাতিলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠ‌কের এক‌টি সূত্র বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে।

এর আগে গত ৩ অক্টোবর একই অভিযোগে জাহাঙ্গীর আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেয় আওয়ামী লীগ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহাঙ্গীর আলমের বিতর্কিত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে মেয়র জাহাঙ্গীর আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি এবং মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়।

এছাড়া বৈঠকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com