1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

আজ মুরাদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

  • আপডেট টাইম :: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

রাজনীতি ডেস্ক: খালেদা জিয়ার নাতনি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে কটূক্তির করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করবে বিএনপি।

দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ রবিবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকা বিশেষ ট্রাইব্যুনালে এ মামলা করবেন দলের জাতীয়তাবাদী ঘরানার আইনজীবীরা।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির জানান, রবিবার সকাল সাড়ে দশটায় ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে দলের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে জাতীয়তাবাদী ফোরামের আইনজীবীরা মামলা করার উদ্দেশে যাবেন। তিনি বলেন, মুরাদ হাসানের কুরুচিপূর্ণ অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্যের কারণে বিচার চেয়ে এ মামলা করা হবে।

এছাড়া রংপুর বিভাগ বাদে অন্যান্য বিভাগের বিশেষ ট্রাইব্যুনালেও এ সংক্রান্ত মামলা করা হবে বলে জানান শায়রুল কবির খান।

প্রসঙ্গত, জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। একইসঙ্গে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদও হারান। এরপর বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশে রওয়ানা দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com