1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

করোনায় আরও ৭ হাজারের বেশি মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, শনিবার (১৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ লাখ ৬০ হাজার ৭৬৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৭ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ২৩ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৫৮ লাখ ৪৬ হাজার ৬ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৩৬ জন। এর আগের দিন করোনায় মারা ৭ হাজার ৪৩৭ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ২৯ হাজার ৪৮৮ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৭ লাখ ৪২ হাজার ৩০৪ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যু হয়েছে দেশটিতে। এক দিনে দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৬৯২ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৬০৫ জনের। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫ কোটি ১৬ লাখ ১০ হাজার ২৮১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৮ লাখ ২৬ হাজার ৭১৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com