1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

জম্মু-কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরে একটি মন্দিরে পদদলিত হলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।

শনিবার (১ জানুয়ারি) এএনআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাত পৌনে ৩টার দিকে কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে এ ঘটনা ঘটে।

জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ বলেন, ‘বৈষ্ণোদেবী মন্দির চত্বরে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রাত পৌনে ৩টা নাগাদ ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর পরস্পরের দিকে তারা তেড়ে যান। যার ফলে পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।’

তিনি জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্দির চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি হতাহতদের পরিবারকে  ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ‌্য, জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে প্রতি বছর ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় হয়। কাটরা থেকে হেঁটে পাহাড়ি পথে প্রায় ১৪-১৫ কিলোমিটার যেতে হয় বৈষ্ণোদেবীর দর্শন পাওয়ার জন্য। তবে মন্দিরের ভেতরের পথটা বিস্তৃত নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com