1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

বিশ্বে করোনায় আরও ৩ হাজার ৮৭৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে ৩ হাজার ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১১ লাখ ৮৫ হাজার ২৩৭ জন। এ নিয়ে বিশ্বে করোনায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ কোটি ৯৬ লাখ ৬২ হাজার ২২৯ জন। আর মোট মৃত্যুর সংখ্যা ৫৪ লাখ ৫৬ হাজার ৮৭৪ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (২ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।

গত একদিনে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে ফ্রান্সে।  দেশটিতে নতুন করে ২ লাখ ১৯ হাজার ১২৬ জন আক্রান্ত হয়েছে।  একই সময়ে ১১০ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে করোনায় দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৩ হাজার ৮৫১ জন।  আর শনাক্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ৯১ হাজার ৯২৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে নতুন করে ১ লাখ ৬২ হাজার ৫৭২ জন আক্রান্ত হয়েছে।  একই সময়ে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। এতে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৮ জন। আর মোট শনাক্ত ১ কোটি ৩১ লাখ ৪৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে ১ লাখ ৬১ হাজার ৩৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২৫৭ জনের। এ নিয়ে করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে অবস্থান করা দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৭ হাজার ১৬২ জনের।  শনাক্ত ৫ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৫১৯ জন।

গত একদিনে রাশিয়াতে ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১৯ হাজার ৭৫১ জন। এতে দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৫ লাখ ১৯ হাজার ৭৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে ১ লাখ ৪১ হাজার ২৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।  মৃত্যু হয়েছে ১১১ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com