1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ৩ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখের বেশি মানুষের। তবে এক দিনের হিসাবে বিশ্ব করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ৬০ হাজার ৩১৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৯ কোটি ৬ লাখ ৩২ হাজার ৯০১ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৫২ জন। এর আগের দিন করোনায় মারা ৪ হাজার ২০০ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২৩ হাজার ৬১২ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ১২ লাখ ৭৬ হাজার ৫৬৯ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি দেশটিতে ১ লাখ ৮৫ হাজার ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৬২ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৬১ লাখ ৪২ হাজার ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৪৭ হাজার ৪০৮ জনের।

গত এক দিনে করোনায় সবেচেয়ে বেশি ৮১১ জন মারা গেছে রাশিয়া। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ২৩৩ জনের। রাশিয়ায় এখন পর্যন্ত ১ কোটি ৫৩ লাখ ৭ হাজার ৯৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩ লাখ ১০ হাজার ৫১৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com