1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ

খালেদার উপদেষ্টা পদ থেকে অব্যাহতি: তৈমূর বললেন, ‘আলহামদুলিল্লাহ’

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদ থেকে অ্যাড. তৈমূর আলম খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী।

সোমবার (৩ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. রুহুল কবীর রিজভী।

অব্যাহতির বিষয়ে জানতে চাইলে বিকেলে শহরের মাসদাইর এলাকায় সাংবাদিকদের তৈমূর বলেন, এ বিষয়ে দল থেকে এখনও আমাকে কিছু জানানো হয়নি। যদি সত্য হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন আমি রিকশাওয়ালা, ঠ্যালা গাড়িওয়ালাদের কাছে ফিরে যাবো, কারণ আমি তাদেরই তৈমূর।

তিনি বলেন, আমার ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। অন্য কেউ আমার ভাগ্যের মালিক এটা বিশ্বাস করি না। আপনারা জানেন; আমি হকার, হোটেল শ্রমিক, খেটে খাওয়া মানুষের সংগঠন করি। এই সংগঠনগুলো সিটি করপোরেশন বা পৌরসভার সাথে সরাসরি সম্পৃক্ত। তাদের দীর্ঘদিনের দাবি, আমি পৌরসভা বা সিটি করপোরেশনের দায়িত্ব নেবো।

তিনি আরও বলেন, ২০১১ সালে দল নমিনেশন দিয়েছিল। তখন দল সিদ্ধান্ত দিয়েছিল সরে দাঁড়াতে। তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে আমি নির্বাচন থেকে পাঁচ ঘণ্টা আগে সরে গেছি। আমি আজ পর্যন্ত দলকে প্রশ্ন করিনি, কেন আমাকে সরিয়ে দেয়া হল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com