1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো চীন জাপান ফিলিপাইনও

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : তাইয়ানে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। বাংলাদেশ সময় সোমবার (৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে আঘাত হানে এ ভূকম্পন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। খবর এএফপির।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টি থেকে ৬৬ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ২৮ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

শক্তিশালী এ ভূকম্পনের প্রভাব তাইয়ানের রাজধানী তাইপেই ছাড়াও চীনের মূল ভূখণ্ড এবং প্রতিবেশী জাপান ও ফিলিপাইনেও অনুভূত হয়েছে।

তাইওয়ানের আবহাওয়া ব্যুরো বলেছে, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তাইপেই থেকে এএফপির সংবাদদাতা জানিয়েছেন, ভূমিকম্পের সময় সেখানকার ভবনগুলো ভয়ংকরভাবে দুলছিল। তিনি বলেন, কম্পন অন্তত ২০ সেকেন্ড স্থায়ী ছিল এবং মাটি ডানে-বামে নড়ছিল।

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত তাইওয়ানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ঘটে। গত অক্টোবরে উত্তরপূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে আঘাত হেনেছিল ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প। সৌভাগ্যবশত এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে ২০১৮ সালে হুয়ালিয়েনে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৭ জন প্রাণ হারান, আহত হয়েছিলন প্রায় ৩০০।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com