1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

ভারতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৭

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডের পাকুর জেলায় একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছে। বুধবার যাত্রীবাহী একটি বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের সংঘর্ষ হয়।

রাজ্যের গোভিন্দপুর-সাহিবগঞ্জ হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। সাহিবগঞ্জের বারহারওয়া থেকে দেওঘর জেলার জাসিদিহ এলাকায় যাচ্ছিল ওই যাত্রীবাহী বাসটি। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর বাসটিতে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে হয়তো ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি এক লাখ রুপি সহায়তা ঘোষণা করেছে জেলা প্রশাসক।

স্থানীয় এক কর্মকর্তা পিটিআইকে বলেন, এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় নিহতদের পরিবার প্রতি ২ লাখ রুপি এবং আহতদের পরিবার প্রতি ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি হতাহতের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করেছেন। এই ঘটনায় প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দও গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com