1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

মেক্সিকোর রাজ্য গভর্নর অফিসের পাশে ১০ মরদেহ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলের জাকাতেকাস রাজ্যে ফেলে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে দুইজনকে।

জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্থানীয় গভর্নরের কার্যালয়ের বাইরের চত্বরে ফেলে দেওয়া একটি এসইউভিতে মরদেহগুলো পাওয়া যায়।

এ ঘটনায় রাজ্যটির গভর্নর ডেভিড মনরেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দেহভাজন দুই জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, তাদেরকে মেরে লাশগুলো ঐতিহাসিক প্যালেসের সামনে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অপরাধী কর্মকাণ্ড বন্ধে সর্বোচ্চ চেষ্টা করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মেক্সিকোর নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় প্রশাসনকে তদন্ত কাজে সহায়তা করার জন্য লোক পাঠানো হচ্ছে।

মেক্সিকোতে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। সম্প্রতি বেড়ে গেছে হত্যার ঘটনাও। কাজাতেকাস রাজ্যেও মাদকচক্রগুলোর মধ্যে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটছে। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মাদক সম্পর্কিত বিভিন্ন সহিংসতায় তিন লাখের বেশি মানুষ নিহত হয়েছে মেক্সিকোতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com