1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

আমিরাতে সরকারি ছুটির পরিবর্তন, শুক্রবারে চলবে অফিস

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বছরের প্রথম পবিত্র জুমার দিন আজ। নতুন বছরের শুরু থেকে সরকারি ছুটি পরিবর্তন হয়ে শনি ও রোববার হয়েছে। পরিবর্তন হয়েছে জুমার নামাজের সময়সূচিও।

দেশটিতে আজ প্রথম জুমার নামাজ শুরু হবে ১টা ১৫ মিনিটে। তবে শারজায় আগের মতো ১২টা ১০ মিনিটেই জুমার নামাজ শুরু হবে। শারজাহ ব্যতীত দেশটির সব প্রদেশে শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি কর্মদিবস চলবে।

নতুন বছর থেকে জুমার নামাজের সময় ১টা ১৫ মিনিটে নির্ধারণ করা হয়। সরকারি কিছু কিছু বিভাগ এবং স্কুলগুলোর জন্য, শনি ও রোববার পূর্ণ দিবস এবং শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়।

শারজায় শুক্রবার, শনি ও রোববার তিন দিনের সাপ্তাহিক সরকারি ছুটি ঘোষণা করা হয়। তাই শুক্রবারের নামাজের সময় দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত কাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। শুক্রবার পূর্বে ছুটি থাকলেও নতুন ঘোষণা অনুযায়ী শুক্রবার অর্ধেক কর্মদিবস থাকবে সরকারি অফিস সমূহে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com