1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

চীনে মধ্যরাতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : চীনে উত্তরপশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে চায়না আর্থকোয়াক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)। স্থানীয় সময় শনিবার (৮ জানুয়ারি) দিনগত রাত ১টা ৪৫ মিনিটে প্রবল এ ভূকম্পন অনুভূত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জোরালো ভূমিকম্পের ২৫ মিনিট পর ৪ দশমিক ৯ মাত্রার একটি আফটার শক অনুভূত হয়। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য বলছে, চীনে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬ এবং আফটার শক ছিল ৫ দশমিক ১ মাত্রার। ভূমিকম্পটির উৎপত্তিস্থল জিনিং শহর থেকে ১৪০ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, ভূমিকম্প আঘাত হানার পরপরই স্থানীয় দমকল বাহিনী জরুরি ভিত্তিতে ৫৫টি গাড়িতে করে অন্তত ৪৯৯ কর্মীকে ঘটনাস্থলে পাঠায়। আশপাশের প্রদেশগুলোর আরও দুই সহস্রাধিক কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে।

২০১০ সালে কিংহাই প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ নিহত বা নিখোঁজ হন।

সূত্র: এএফপি, সিজিটিএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com