1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

পাকিস্তানে তুষারপাতের মধ্যে গাড়ি আটকা, ২১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে তুষারপাতের মধ্যে গাড়ির মধ্যে আটকা পড়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির পার্বত্য শহর মুররিতে এ ঘটনা ঘটেছে বলে শনিবার কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, অসময়ে ভারী তুষারপাত দেখতে গত কয়েক দিনে শহরে এক লাখের বেশি গাড়ি প্রবেশ করেছিল। এর ফলে নগরীতে তীব্র যানজটের সৃষ্টির হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ একটি ভিডিও বার্তায় বলেছেন, পর্যটকরা এতো বেশি সংখ্যায় পার্বত্য স্টেশনে ভিড় করেছে যে, ‘১৫ থেকে ২০ বছরের মধ্যে প্রথমবার বড় সংকট তৈরি করেছে।’

উদ্ধারকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, গাড়ির ভেতরে আটকা পড়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ শিশু রয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে এক হাজার ১২২ জন পর্যটককে।

স্থানীয় বাসিন্দারা আটকে পড়া পর্যটকদের খাদ্য ও কম্বল দিয়ে সহযোগিতা করছেন। পার্বত্য স্টেশনমুখী সব রুটের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com