1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ইথিওপিয়ায় বিমান হামলায় নিহত ৫৬

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার উত্তরের অঞ্চল টিগরেতে বিমান হামলায় ৫৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। দুই ত্রাণকর্মীর বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই ত্রাণকর্মী জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষ নিহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। টিগরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা ডিডিবিটের একটি আশ্রয় শিবিরে এই বিমান হামলা চালানো হয়েছিল।

বেসামরিক নাগরিকদের আশ্রয় শিবিরে কেন হামলা চালানো হয়েছে সে ব্যাপারে ইথিওপিয়া সরকার বা সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।

এক বছরেরও বেশি সময় ধরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে টিগরের বিদ্রোহীরা। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com