1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

চীনে ধাতব বাক্সে রাখা হচ্ছে করোনা রোগীদের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের বিস্তৃতি ঠেকাতে ‘জিরো কোভিড’ নীতি গ্রহণ করেছে চীন। এরই অংশ হিসেবে লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করছে দেশটির সরকার। এবার দেশটির সরকার আরো একধাপ এগিয়ে করোনা আক্রান্ত মানুষদের ধাতব পাত দিয়ে তৈরি বাক্সে রাখতে শুরু করেছে। তেমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে প্রকাশিত খবরে একথা জানানো হয়।

সংবাদ মাধ্যম মেইল জানায়, চীনের কোনো স্থানের একজন ব্যক্তিও যদি করোনাভাইরাসে আক্রান্ত হন তাহলে ওই এলাকার অন্তঃসত্ত্বা নারী, শিশু ও বয়স্কদের ধরে এনে ধাতব বস্তু দিয়ে তৈরি বাক্সগুলোতে দুই সপ্তাহ থাকতে বাধ্য করা হচ্ছে। এই বাক্সের ভেতরে কাঠের তৈরি খাট ও শৌচাগারের ব্যাবস্থা রয়েছে।

চীনের বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, কর্তব্যরত ব্যক্তিরা তাদের মধ্যরাতের দিকে বাড়ি থেকে বের হয়ে কোয়ারেন্টিন সেন্টারে যেতে নির্দেশ দেন।

চীনে করোনার প্রকোপ দেখা দেওয়ার পর থেকে ট্রেস অ্যান্ড ট্র্যাক নামে একটি অ্যাপ চালু করা হয়। দেশটির প্রতিটি নাগরিকের জন্য ওই অ্যাপটি ব্যবহার করা বাধ্যতামূলক করে দেয় সরকার। মূলত এই অ্যাপের সাহায্যেই করোনা রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করছে সরকার।

শুধু তাই নয়, চীনের কোনো প্রদেশে করোনা সংক্রমন দেখা দিলেই নাগরিকদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে প্রশাসনকে। বর্তমানে চীনে প্রায় দুই কোটি মানুষকে ঘরে কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাড়ি থেকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

সূত্র: এনডিটিভি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com