1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

পশ্চিমবঙ্গে ট্রেন লাইনচ্যুত, নিহত ৮: উদ্ধারকাজ চলছে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে অন্ততপক্ষে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জন আহতকে উদ্ধারের খবর পাওয়া গেছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ময়নাগুড়ি জেলায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধারকাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতভর উদ্ধারকাজ চলেছে। ভোরের ঘন কুয়াশায়ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিএসএফ, সশস্ত্র সীমা বল-এর জওয়ানরা।

আনন্দবাজার অনলাইন জানিয়েছে, পাটনা থেকে গুয়াহাটিগামী ১৫৬৩৩ আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

এই দুর্ঘটনায় বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত ছয় জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া ৫০ জন আহতকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এর আগে জলপাইগুড়ির জেলা প্রশাসক জানিয়েছিলেন, তার কাছে তিন জনের মৃত্যুর খবর রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, পাাটনা থেকে গুয়াহাটিগামী ওই ট্রেনটি বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর ট্রেনটির ৪-৫টি কামরা একেবারে দুমড়েমুচড়ে গিয়েছে। একটি কামরার উপরে উঠে যায় আরেকটি কামরা। একটি কামরা পানিতেও পড়ে যায়। হতাহতের বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল। ট্রেনটির ইঞ্জিনের পর থেকে ১২টি কামরা দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে সাতটি কামরা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ট্রেনটি ছাড়ার সময় তাতে প্রায় ৭০০ যাত্রী ছিলেন। পরে বিভিন্ন স্টেশন থেকে যাত্রীরা নামা-ওঠা করেন। ৫০টিরও বেশি অ্যাম্বুল্যান্স রওনা দিয়েছে দুর্ঘটনাস্থলের উদ্দেশে।

কর্মকর্তারা জানিয়েছেন, ছয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জনকে জলপাইগুড়ি হাসপাতালে এবং ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com