1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

করোনায় বিশ্বে আরও সাড়ে ৮ হাজার মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে গত ২৪ ঘণ্টায়  করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২ লাখ ৮৫ হাজার ৯৭৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৪৩ জনের। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ কোটি ৭৫ লাখ ৮৫১ এবং ৫৫ লাখ ৩১ হাজার ২০৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ লাখ ৮৩ হাজার ৫৯০ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৬ কোটি ২৮ হাজার ৫১ হাজার ৩২৮ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শুক্রবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ২ হাজার ৩৭২ জনের। আর আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭২ হাজার ৪৭৫ জন। গত একদিনে আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স ৩ লাখ ৬১ হাজার ৭১৯ জন। আর মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া ৭৪৫ জন। আর তৃতীয় অবস্থানে পোল্যান্ড ৬৩৪ জন।

বিশ্বব্যাপী গত একদিনে করোনায় মৃত্যুর দিক দিয়ে শতক অতিক্রম করেছে ভারত ৩৮০, ব্রাজিল ১৩৮, যুক্তরাজ্য ৩৯৮, তুরস্ক ১৪৫, ফ্রান্স ২৪৬, জার্মানি ৩৩১, ইতালি ৩১৩, স্পেন ১২৫, ইউক্রেন ১৯৩, মেক্সিকো ১৬২, দক্ষিণ আফ্রিকা ১৮১, ফিলিপাইন ১৪৪, কানাডা ১২৪ এবং ভিয়েতনামে ১৭৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com