1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ৪টা ৫ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর বিএমজিকে জানিয়েছে, বানতেন প্রদেশ থেকে ৫২ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে, রাজধানী জাকার্তায় শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। এছাড়া ওয়েস্ট জাভা ও সুমাত্রার লামপাংয়ে কম্পন অনুভূত হয়েছে।

জাকার্তার বাসিন্দা ৩৮ বছরের অ্যানি বলেন, ‘আমি অনেক ভয় পেয়েছিলাম, হঠাৎ করে কম্পন শুরু হলো এবং এটি অনেক শক্তিশালী ছিল।’

ইন্দোনেশিয়া ‘প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে’ অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প হয়। গত বছরের ডিসেম্বরে দেশটিতে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সুনামি সতর্কতা জারি হলেও ওই ভূমিকম্পে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com