1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

পাইলটের ত্রুটিতে বিধ্বস্ত হয় বিপিন রাওয়াতের হেলিকপ্টার

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি পাইলটের ত্রুটির কারণে বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই দুর্ঘটনায় বিপিন রাওয়াত, তার স্ত্রীসহ হেলিকপ্টারের সব আরোহীর মৃত্যু হয়।

ভারতীয় গণমাধ‌্যম জি নিউজের খবরে বলা হয়, তদন্তকারী দলের প্রতিবেদন অনুযায়ী আবহাওয়ার অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে হেলিকপ্টারটি মেঘের মধ্যে প্রবেশ করে। এর ফলে পাইলট বিভ্রান্ত হয়ে গেলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারের রেকর্ডার ও ককপিটের ভয়েস রেকর্ডার বিশ্লেষণের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পর এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী দল।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর ভারতের তামিলনাড়ুর কুন্নুরে বিপিন রাওয়াতকে বহনকারী উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com