1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

বিশ্বে করোনায় আরও প্রায় ৬ হাজার মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ হাজার ৮১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৫০ হাজার ৪৬৯ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ কোটি ৬৭ লাখ ৩৫ হাজার ৬৪৬ জন এবং মৃত্যু ৫৫ লাখ ৫৩ হাজার ৬০৪ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে সোমবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে মৃত্যু ও শনাক্তের সংখ্যা ৯০৯ এবং ৪ লাখ ১৬ হাজার ৬৬৬ জনে।

ভারতে গত একদিনে মৃত্যু ও শনাক্তের সংখ্যা ৩১৪ এবং ২ লাখ ৭১ হাজার ২০২ জনে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭১ লাখ ২২ হাজার ১৬৪ এবং ৪ লাখ ৮৬ হাজার ৯৪ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা শতক অতিক্রমকারী দেশের মধ্যে রয়েছে ব্রাজিল, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ইতালি, জার্মানি, কলম্বিয়া, মেক্সিকো, পোল্যান্ড, ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা এবং কানাডা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com