1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৬

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে সোমবার ভূমিকম্পে ২৬ জনের মৃত্যু হয়েছে। আরও অনেকেই হতাহত বলে জানা গেছে। ভূমিকম্পে অনেক ঘরবাড়িও ধ্বংস হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পের ২ ঘণ্টা পর ৪.৯ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

এএফপির খবরে বলা হয়, দেশটির পশ্চিমাঞ্চলের বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, ভূমিকম্পের সময় প্রদেশের ক্বাদিস জেলায় ভবনের ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ নারী ও ৪ শিশু রয়েছে।

আগে ২০১৫ সালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় ২৮০ জনের প্রাণহানি হয়।

সূত্র: আল-জাজিরা, এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com