1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

স্পেনের অবসরযাপন কেন্দ্রে আগুন লেগে নিহত ৫

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের পূর্বাঞ্চলে একটি অবসরযাপন কেন্দ্রে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে এএফপি জানিয়েছে এ তথ্য।

জানা গেছে, মঙ্গলবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে ভ্যালেন্সিয়ার মনকাদায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে এক টুইট বার্তায় জানানো হয়, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আগুন লাগার পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল অনেকের। এসময় ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আরও ২৫ জনকে উদ্ধার করেন। এছাড়া ওই অবসরযাপন কেন্দ্র থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে আরও ৭০ জনকে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই অবসরযাপন কেন্দ্রের একটি অক্সিজেন ইউনিটে শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com