1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ভারতে নৌবাহিনীর যুদ্ধজাহাজে বিস্ফোরণ, নিহত ৩

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। মুম্বাইয়ের ডকইয়ার্ডে এ বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। বুধবার (১৯ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।

ভারতীয় নৌবাহিনীর এইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজের ভেতরের কোনো প্রকোষ্ঠে ওই বিস্ফোরণ ঘটে ভোর ৪টা ৩০ মিনিটে। আহতদের প্রথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে।

জাহাজটির অন্য কোনো বড় ধরনের ক্ষতি হয়নি বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কিভাবে এ বিস্ফোরণ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাহাজটির উপকূলে ফেরার কথা ছিল।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com