1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় সম্মান ও সন্মানী দিতে রিট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা: ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় সন্মান-সম্মানী ভাতা ও ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে রিটে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা গেজেট আকারে প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইশরাত হাসানের পক্ষে অ্যাডভোকেট সুবীর নন্দী দাস এ রিট দায়ের করেন।

ভাষার মাসের প্রতি শ্রদ্ধার নির্দশন হিসেবে সম্পূর্ণ বাংলায় রিট আবেদনটি করা হয়েছে।

রিটে মন্ত্রী পরিষদ সচিব, সংস্কৃতি সচিব ও অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে।

বিচারপতি এফ আর এম আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিটকারী আইনজীবী ইশরাত হাসান বলেন, ‘রিট আবেদনে বলা হয়েছে, বাংলা ভাষার মাধ্যমেই আমরা ভাব ও বাক প্রকাশ করে থাকি। আমাদের চিন্তা, বিবেক ও ভাব প্রকাশের স্বাধীনতা সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। আমাদের এই মৌলিক অধিকার যে বীর সন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের রাষ্ট্রীয় সম্মান, সম্মানী ও সম্মাননা দেয়া আমাদের পরম দায়িত্ব ও কর্তব্য।’

এছাড়া রিট আবেদনে ভাষা সৈনিকদের অনাদরে- অবহেলা থাকা সংক্রান্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com