1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে তিনজন নিহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

শরণখোলায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : “জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ^ময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের সামনে সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ মেলার উদ্বোধন করেন। শিশুদের মেধা বিকাশে তাদের চিন্তা চেতনায় ও মননে কি কি নতুন প্রযুক্তি আছে তা বেড় করে আনার লক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে।

মেলায় উপজেলার শরণখোলা সরকারি কলেজ, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল, আরকেডিএস বালিকা বিদ্যালয়, তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ, আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে আগামী দিনগুলিতে তাদেরকে বিশে^র দরবারে প্রমাণ করার প্রয়াস ব্যক্ত করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ধনজ্ঞয় মন্ডল, সহকারী শিক্ষা কর্মকর্তা বিধান চন্দ্র, তাফালবালবাড়ী কলেজের সাহকারী অধ্যাপক উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, সহকারী আইসিটি কর্মকর্তা মাসুদ হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com