1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে তিনজন নিহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

শ্রীবরদীতে তারুণ্য মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে তারুণ্য মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বরে দিনব্যাপী মেলা শুরু হয়। মেলার শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক।

পরে মেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, জেলা জামায়াতের সেক্রেটারী নুরুজ্জামান বাদল, উপজেলা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com