1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর জন্য সমর্থন প্রকাশ করেন। তাছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেছেন দুই নেতা।

বুধবার (১৯ জানুয়ারি) দুই দিনের সফরে মস্কো পৌঁছান রাইসি। ২০১৭ সালের পর এই প্রথম ইরানের কোনো প্রেসিডেন্ট রাশিয়া সফর করলেন। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসিকে বলেন, আপনি শপথ নেওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তবে ফোনালাপ বা ভিডিও কনফারেন্স সরাসরি বৈঠকের বিকল্প হতে পারে না।

রাইসি বলেন, করোনা মহামারির মধ্যেও দুই দেশের বাণিজ্য ৬ শতাংশ বেড়েছে। নানা প্রকল্পে পারস্পারিক সহযোগিতা রয়েছে। দুই দেশের প্রচেষ্টায় সন্ত্রাসবাদ মোকাবিলায়ও সিরিয়াকে সহযোগিতা করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, ৪০ বছরের বেশি সময় ধরে ইরান মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার হয় সে চেষ্টা চলছে। তবে নিষেধাজ্ঞা ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মস্কো পৌঁছালে রাশিয়ার জ্বালানিমন্ত্রী নিকোলাই শুলগিনুফ মস্কো বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ইরানের প্রেসিডেন্ট রুশ সংসদ দুমায় ভাষণ দেবেন বলেও জানা গেছে। দুই দেশের মধ্যে জ্বালানি ক্ষেত্রে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

রাশিয়ার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলেকজান্ডার ঝুকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানায়, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট রাইসি রুশ সংসদের নিম্নকক্ষ দুমায় ভাষণ দেবেন। এছাড়া রাশিয়ায় প্রবাসী ইরানি ও রুশ ব্যবসায়ীদের এক সমাবেশে অংশ নেবেন ইব্রাহিম রাইসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com