1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

লাইবেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ২৯ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার একটি গির্জায় পদদলিত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার উপ-তথ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জালাওয়াহ তনপো জানান, রাজধানীর অদূরে  নিউ ক্রু টাউনে রাতব্যাপী প্রার্থণা চলাকালে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, ২৯ জন মারা গেছে এবং কয়েক জনের অবস্থা গুরুতর। এটা দেশের জন্য শোকের দিন।’

স্থানীয় বাসিন্দা এক্সোডাস মরিয়াস বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এক দল সশস্ত্র ব্যক্তি ভীড়ের ওপর হামলা চালায় ডাকাতির জন্য। এসময় পদদলনের ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘আমরা দেখলাম একদল লোক চাপাতি ও অন্যান্য অস্ত্র নিয়ে ভীড়ের দিকে আসছে। দৌঁড়ানোর সময়, কিছু লোক ছিটকে পড়ে এবং অন্যরা মাটিতে তাদের ওপর দিয়ে চলে যায়।’

ব্যান্ডস অব লাইবেরিয়ান নামে পরিচিত এক দল দস্যু সাধারণ ধারালো ও ছোটোখাটো অস্ত্র নিয়ে লাইবেরিয়ায় এ ধরনের ডাকাতি বা হামলা চালিয়ে থাকে। এ ব্যাপারে তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com