1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

ইয়েমেনের কারাগারে সৌদির বিমান হামলা, নিহত ৭০

  • আপডেট টাইম :: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হুথিরা উৎখাত করার পর সেই সরকার আবার পুনর্বহাল করতে ২০১৫ সাল থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত নেতৃত্বাধীন জোট।

গত সোমবার আবুধাবিতে হুথিদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন নিহত হওয়ার ঘটনার পর সংঘাত নতুন মাত্রা পায়। এর ফলেই ইয়েমেনে এই বিমান হামলা চালানো হলো।

হুতি সরকারের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল–মোতাওয়াক্কেল বলেন, ‘সাদা শহরের কারাগারে বিমান হামলায় ৭০ জন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলায় আহত হয়েছেন বহু মানুষ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com