1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

উত্তরপ্রদেশে মেয়ের ধর্ষককে আদালত চত্বরেই গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মেয়ের ধর্ষককে আদালতের গেটের সামনে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাবেক এক জওয়ান। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।

নিহত দিলশাদ হুসেন (২৫) বিহারের মুজফফরপুরের বাসিন্দা। মাস দুয়েক আগে জামিন পেয়েছিল সে। অপহরণ ও ধর্ষণের মামলায় শুক্রবার গোরক্ষপুর আদালতে সে হাজিরা দিতে এসেছিল।

পুলিশ জানিয়েছে, দুপুর ১টার দিকে আদালতের গেটের সামনে আইনজীবীর জন্য অপেক্ষা করছিলেন দিলশাদ। আইনজীবী আসার আগেই সেখানে পৌঁছান প্রাক্তন বিএসএফ জওয়ান ভগবত নিশাদ এবং তার ছেলে নন্দলাল। এর পরই নিজের লাইসেন্স করা বন্দুক থেকে দিলশাদের মাথা লক্ষ্য করে গুলি করেন ভগবত। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়ায়। দিলশাদকে গুলি করার পরই পালিয়ে যায় ভগবত ও তার ছেলে। পরে তাদের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০২০ সালের ১২ ফেব্রুয়ারি ভগবতের নাবালিকা মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ওঠে দিলশাদের বিরুদ্ধে। ২০২১ সালের ১২ মার্চ হায়দরাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং উদ্ধার করা হয় ভগবতের মেয়েকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com