1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

বরফের চাদরে ঢেকে গেছে সৌদির মরুভূমি

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : অধিকাংশ মানুষের কাছে সৌদি আরব, মরুভূমির তপ্ত বালুর দেশ হিসেবে পরিচিত। সম্প্রতি ঘটলো বিরল ঘটনা। তুষারপাত আর শিলাবৃষ্টিতে সৌদির মরুভূমি ঢেকে গেছে বরফে। সৌদির এই নতুন রূপ দেখে অবাক হয়েছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেই সব অপরূপ দৃশ্যের ছবি।

এ মাসের শুরুতে সৌদি আরবের একজন ফটোগ্রাফার ওসামা আল-হাবরি বেশ কয়েকটি ছবি তোলেন মদিনার দক্ষিণ-পশ্চিমের বদর রাজ্যের। ছবিতে দেখা যায় যে, সাদা পোশাক পরে স্থানীয়রা মরুভূমির সেই অস্বাভাবিক দৃশ্য উপভোগ করতে জড়ো হয়েছিলেন।

বদর মরুভূমিতে এতো তীব্র শীত অনুভূত হওয়ার ঘটনাকে আশ্চর্যজনক মনে করেন ওই ফটোগ্রাফার। এই ঘটনাকে ‘ঐতিহাসিক শিলাবৃষ্টি’ হিসেবে বর্ণনা করেন তিনি।

Saudi-2.jpg

গত ১১ জানুয়ারি হাবরি সেই ছবিগুলো তুলেছিলেন। তিনি আরও জানান, দূর-দূরান্ত থেকে লোকজন এই মনোরম দৃশ্য উপভোগ করতে ছুটে যাচ্ছেন।

সৌদি প্রেস এজেন্সি বলছে, মদিনা অঞ্চলে সম্প্রতি বাতাস, ঘন তুষারপাত এবং শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি বিভাগ। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক শহরে তুষারপাতের কারণে চলতি সপ্তাহেও তীব্র শীত অনুভূত হয়। সৌদি আরবের তাবুক শহরটি জর্ডানের সীমান্ত লাগোয়া। আরও বেশ কয়েকদিন ঠান্ডা আবহাওয়া বিরাজ করতে পারে পাহাড়ি এলাকাগুলোতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com