1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

মার্চেই মেয়েদের জন্য স্কুল খুলে দেওয়ার ঘোষণা তালেবানের

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আগামী মার্চ মাস থেকে সব বয়সের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারবে। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন (২১ মার্চ) থেকে সবার জন্য স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। খবর জিও নিউজের।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি থমাস ওয়েস্ট বিবিসি পশতুকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তালেবান যদি মেয়েদের স্কুলে যেতে দেয়, তাহলে আফগান স্কুলশিক্ষকদের বেতনের অর্থ দিতে রাজি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়।

তবে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাইরের চাপে পড়ে নয়, মেয়েদের স্কুলে ফেরানোর সিদ্ধান্ত তারাই নেবেন। কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, আফগানিস্তানের স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ এবং আগামী বসন্তের মধ্যে সেগুলো খুলে দেওয়া হবে।

মন্ত্রণালয়ের প্রকাশনা ও জনসংযোগ বিভাগের প্রধান আজিজ আহমেদ রেয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় শিক্ষকদের বেতন দিক বা না দিক, আগামী বসন্তে সরকার স্কুল খুলে দেবে। আর এর সঙ্গে যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবির কোনো সম্পর্ক নেই।

আফগান উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ তাক্কিও জানিয়েছেন, তারা খুব শিগগির সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা করছেন।

গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। এ নিয়ে দেশটির ভেতরে-বাইরে সবখানে তীব্র সমালোচনার মুখে পড়েছে তালেবান। অবশ্য সশস্ত্র গোষ্ঠীটি বরাবরই ইসলামী নিয়মকানুন মেনে নারীদের অধিকার প্রতিষ্ঠার কথা বলে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com