1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

ক্যামেরুনে ফুটবল খেলা দেখতে গিয়ে হুড়োহুড়ি, নিহত ৬

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ক্যামেরুনের একটি স্টেডিয়ামে সোমবার আফ্রিকা কাপ অফ নেশনসের খেলা চলাকালে হুড়োহুড়িতে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু দর্শক। দেশটির মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিবিসি জানায়, স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার। কিন্তু কোভিড বিষয়ক বিধিনিষেধের কারণে ধারণ ক্ষমতার ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশের সুযোগ ছিল না। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৫০ হাজার দর্শক স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিলো। এর ফলে প্রবেশ পথে হুড়োহুড়িতে নিহত ও আহত হবার ঘটনা ঘটে।

বিবিসি আফ্রিকার প্রযোজক নিক ক্যাভেল ওই ম্যাচে উপস্থিত ছিলেন। তিনি বলেন, প্রচণ্ড ভিড়ের কারণে ঘটনাটি সামাজিক মাধ্যমে আসার আগ পর্যন্ত তেমন একটা জানা যায়নি। স্টেডিয়ামের প্রবেশপথে ওই ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ছিল বহু জুতা ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্য। আহতদের অনেকের অবস্থাই সংকটাপন্ন বলে জানা গেছে।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে বলেছে, তারা ঘটনাটি সম্পর্কে অনুসন্ধান করে বিস্তারিত জানার চেষ্টা করছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com