1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

পুতিনের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিলেন বাইডেন

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করবে হোয়াইট হাউস। বুধবার (২৫ জানুয়ারি) সংবাদ মাধ্যম একথা জানায়।

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর কঠোর অবস্থানের মধ্যেই এমন মন্তব্য করলেন বাইডেন।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। এ অভিযান চালানোর জন্য ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে মস্কো। তবে পশ্চিমা দেশগুলোর করা অভিযোগ বরাবরই অস্বীকার করছে রাশিয়া।

ইউক্রেনে হামলা হলে রাশিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা এক সংবাদিকের করা প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘হ্যা। অবশ্যই আমি সেটা করে দেখাবো।’ তিনি আরো বলেন, ‘রাশিয়া যদি এক লাখ সেনা নিয়ে ইউক্রেনে হামলা চালায় এটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণের ঘটনা। এটি পুরো বিশ্বকে একেবারে বদলে দেবে।’

বাইডেন এ সময় পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতি বৃদ্ধির ওপর জোর দেন। তবে এ সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন এই মুহূর্তে ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা তাদের নেই।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com