1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

ঝাড়খণ্ডে মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণ, বহু রুটের ট্রেন বন্ধ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় হাওড়া-গয়া-দিল্লি রেল রুটের বিভিন্ন ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধানবাদ-গয়া ডিভিশনের কারামাবাদ ও চিচাকি স্টেশনের মাঝামাঝি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মাওবাদীরা এ বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে মিলেছে মাওবাদীদের একাধিক পোস্টার। চরমপন্থি গোষ্ঠীটির বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলেও ধারণা পুলিশের।

বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে হাওড়া-দিল্লি রেল রুটের গোমো-গয়া (জিসি) রুটের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ধানবাদ-দেহরি এক্সপ্রেস। একইসঙ্গে গয়া-আসানসোল প্যাসেঞ্জার এবং আসানসোল-বারাণসী প্যাসেঞ্জারও বাতিল করা হয়েছে।

বিস্ফোরণের পর নয়াদিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস এবং নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। এসব ট্রেন ধানবাদ-গয়া রুটের পরিবর্তে পটনা-ঝাঁঝর রুট হয়ে চলবে বলেও রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com