1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

বিশ্বে করোনায় আরও সাড়ে ১০ হাজার মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। মৃত্যু ও শনাক্তের সংখ্যা যথাক্রমে ৩৬ লাখ ৫৫ হাজার ৪৬৭ এবং ১০ হাজার ৬৫৫ জন। একই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২৩ লাখ ১৯ হাজার ২৩২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৫ লাখ ৫৫ হাজার ৩৩০ ও ৩ হাজার ২৪৪ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৪৫১ জন। আর শনাক্ত হয়েছে ৭ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৯৮২ জন।

গত একদিনে করোনায় মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল, মৃত্যুর সংখ্যা ৬০৬ জনে। এছাড়া আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৭৮ জন। এ নিয়ে ব্রাজিলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ২ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৯৫০ এবং ৬ লাখ ২৪ হাজার ৫০৭ জনে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

সূত্র: ওয়ার্ল্ডওমিটারস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com