1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

আফ্রিকার তিনটি দেশে ঝড়ে অন্তত ৮০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দক্ষিণাঞ্চলের তিনটি দেশে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘অ্যানা’র কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮০ জন। স্থানীয় সময় সোমবার গ্রীস্মমণ্ডলীয় ঝড় অ্যানা মোজাম্বিক ও মালাবিতে আঘাত হানার আগে মাদাগাস্কারে প্রবল বৃষ্টিপাত ঘটায়। খবর পাওয়া গেছে, প্রবল ঝড় ও বৃষ্টিপাতে মাদাগাস্কারে ৪১ জন, মোজাম্বিকে ১৮ জন ও মালাবিতে ১১ জনের প্রাণহাণির ঘটনা ঘটেছে।

জিম্বাবুয়েতেও আঘাত হানে অ্যানা। তবে সেখানে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

ঝড়ের কারণে অন্তত ১০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে বহু এলাকা। এখনো পানিবন্দি এলাকায় বহু মানুষ আটকা পড়ে আছেন বলে জানা গেছে।

মাদাগাস্কারে এক লাখ ১০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রাজধানী আন্তনানারিভোর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র করে দেওয়া হয়েছে।

jagonews24

মোজাম্বিকের উত্তর ও মধ্যাঞ্চলে ১০ হাজার ঘরবাড়ি, কয়েক ডজন স্কুল ও বেশ কয়েকটি হাসপাতাল ডুবে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলািকা।

মোজাম্বিকের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ভারত মহাসাগরে আরেকটি ঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

jagonews24

চলতি মৌসুমে মার্চ মাস পর্যন্ত আরও ছয়টি বড় ঝড়ের মুখে পড়তে পারে এসব অঞ্চল। মোজাম্বিকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কর্মকর্তা মির্তা কাউলার্ড বলেছেন, পরিস্থিতি চরম উদ্বেগজনক এবং ঝুঁকিপূর্ণ।

প্রতিবেশী আরেকটি দেশ মালাউইতে সরকার প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে। জানা গেছে, দক্ষিণ আফ্রিকা বিশেষ করে মোজাম্বিক সম্প্রতি কয়েক বছর ধরে এরকম ঝড়ের কবলে পড়ছে।

সূত্র: এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com