1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

আফ্রিকায় মৌসুমী ঝড়, নিহত বেড়ে ৭০

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় তিনটি দেশে মৌসুমী ঝড় আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। দেশ তিনটি হচ্ছে- মাদাগাস্কার, মোজাম্বিক ও মালাউই। গত সোমবার এই তিন দেশে মৌসুমী ঝড় ‌‌‘আনা’ আঘাত করে।

বৃহস্পতিবার আল জাজিরা জানায়, ঝড়ে বিধ্বস্ত হয়েছে বহু বাড়ি-ঘর। এছাড়া ভারী বৃষ্টিতে কিছু কিছু ঘরবাড়ি ভেঙে পড়লে তার নিচে বাসিন্দাদের আটকে পড়ার ঘটনা ঘটে। একই সঙ্গে পানির স্রোতে কয়েকটি সেতু ভেঙে যায় এবং গবাদিপশু ডুবে যায় বলে জানা গেছে। হাজার হাজার বিপর্যস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছাতে উদ্ধারকর্মী ও জরুরি সাহায্যকারী দলগুলো কাজ করে যাচ্ছে।

এএফপি জানায়, মাদাগাস্কার, মোজাম্বিক ও মালাউইয়ে তাণ্ডবের পর ঝড়টি দুর্বল হয়ে জিম্বাবুয়ের ওপর দিয়ে বয়ে যায়। তবে সেখানে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা, এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com