1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জায়েদ খানের চাদর রহস্য, আলোচনা তুঙ্গে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : ভোটগ্রহণ চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। এ উপলক্ষে এফসিডিতে এখন অভিনয়শিল্পীদের মিলনমেলা। অনেক শিল্পীই দীর্ঘদিন পর তাদের প্রিয় এফডিসিতে এসেছেন। তারা ভোট দিতে এসে বেশ স্মৃতিকাতর হয়ে পড়েন। যদিও সকাল থেকেই বিতর্ক চলছে। সেই বিতর্ক আরও একটু বাড়িয়ে দিলেন দুই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ ও জায়েদ খান।

চিত্রনায়ক জায়েদ খান ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ এনেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। শুক্রবার (২৮ জানুয়ারি) ভোটগ্রহণ চলছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সে সময় এই অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‌‘জায়েদ চাদর পরে এসেছেন এবং ভোটারদের কাছে গিয়ে চাদরের তল দিয়ে টাকা ধরিয়ে দিচ্ছেন। আমি কাছে গেলে তিনি দ্রুত কয়েকবার জায়গা থেকে সরে যান। বিষয়টি নিয়ে আমি নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করেছি।’

অন্যদিকে জায়েদ খান বলেন, ‘শীতের দিন পাঞ্জাবির সঙ্গে সবাই চাদর পরেন। আর এটা কি ইউনিয়ন পরিষদ নির্বাচন যে টাকা দেব? তারাও তো ভোট চাইছেন। তাহলে আমার দোষ কোথায়? আমি আসলে ভালো কাজ করেছি তাই আমাকে আটকাতে চাচ্ছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com