1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রথমবার ভোট দিতে এসে যা বললেন দীঘি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : ছোটবেলা থেকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করছেন প্রার্থীনা ফারদিন দীঘি। তার বাবাও একজন অভিনেতা। সেই সুবাদে এফডিসিতে নির্বাচনের সময় অনেক আসা হয়েছে তার। তবে এবারই প্রথম ভোটার হয়েছেন তিনি এবং পছন্দের প্রার্থীকে ভোটও দিয়েছেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বছর (২০২২-২৪ ইং) মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এরপর বিকেল ৫টার একটু পরই ভোট সম্পন্ন হয়।

এদিনে ভোট দেয়ার জন্য টিয়া রঙের একটি শাড়ি পরে এফডিসিতে আসেন দীঘি। তিনি সাংবাদিকদের বলেন, এখানে আসার পর আমার কাছে মনে হচ্ছে অনেক নিরাপত্তার সঙ্গে সব হচ্ছে। আর অন্যান্যবারের থেকে অনেক আলাদা এবার। অন্যান্যবার অনেক বেশি ভিড় পাই, অনেক মানুষ থাকে। তখন আমরা হাঁটতে পারি না, কিছু করতে পারি না।

তিনি বলেন, এবার ভোটার হয়ে আসছি। শুধু বাবার মেয়ে না, কোনো প্রতিযোগীর মেয়ে না, এবার সরাসরি ভোটার হয়ে আসছি। আর এটা অনেক ভালো লাগছে।

এছাড়া ভোটে যারা জয় লাভ করবেন তাদের প্রতি প্রত্যাশার বিষয়ে বলেন, আমরা যারা শিল্পী তাদের সব সময় অভিভাবক লাগে। এই অভিভাবকটা শিল্পী সমিতি যেন প্রোভাইড করে আমাদের। আমাদের ভুল হোক, ভালো হোক, যাই হোক না কেন, তারা সুখেও যেমন পাশে থাকবে তেমনি দুঃখেও যেন পাশে থাকে।

দুই বছর (২০২২-২৪ ইং) মেয়াদের এই নির্বাচনে এবার অংশ নিয়েছে দুটি প্যানেল। একটি  হচ্ছে মিশা-জায়েদ আর অন্যটি হচ্ছে কাঞ্চন-নিপুণ। শিল্পী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪৫০। ভোটাররা তাদের প্রার্থীকে ভোটদানের মাধ্যমে চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব তুলে দেবেন পছন্দের প্যানেলকে।

এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা পীরজাদা হারুন। সঙ্গে আছেন বিএইচ নিশান ও জাহিদ জোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান। এই বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com