1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

বাইডেনের পরিদর্শনের আগেই ভেঙে পড়ল সেতু

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ পরিদর্শনের ঘণ্টা খানেক আগে সেখানে একটি সেতু ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) এই ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ৬টার দিকে সেতুটি ভেঙ্গে পড়ে। এসময় সেতুতে থাকা কয়েকটি গাড়ি নিচে পড়ে যায়।

পিটসবার্গের অগ্নিনির্বাপণ বাহিনীর প্রধান ড্যারিল জোনেস বলেন, ‘সেতু ধসে ব্যাপক গ্যাস লিকেজ হয়েছে। এ ঘটনার পর আশপাশের কয়েকটি বসতবাড়ি থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, বনের ভেতরে নালার নিচে ভেঙে পড়া সড়কের ধ্বংসস্তূপের মধ্যে কয়েকটি গাড়ি জড়ো করে রাখা হয়েছে। বাসের মতো দেখতে একটি যান সেতুর একটি প্রান্তে ঝুলে রয়েছে।

এক টুইট বার্তায় পিটসবার্গের জননিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, ঘটনাস্থল থেকে গ্যাস লিকেজ হওয়ার ঝাঁঝালো গন্ধ আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com