1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : দূরপাল্লার নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর রোববার (৩০ জানুয়ারি) সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো বিশ্ব থেকে বিচ্ছিন্ন এ দেশটি।

এই নিয়ে চলতি মাসে সপ্তমবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া।

জাপান ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, প্রতিবেশী দেশগুলোর আকাশ সীমা এড়াতে পিয়ংইয়ং একটি উচু স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে।  ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চা ২ হাজার কিলোমিটার উপড়ে ওঠে এবং ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করে সমুদ্রে গিয়ে পড়ে।

জানা গেছে, ক্ষেপণাস্ত্রটির গতি দেখে ধারণা করা হচ্ছে এটি একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

এর আগে ২০১৭ সালে  উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে দুটি মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।  এছাড়াও সে সময় তারা তিনটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালিয়েছিল।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com