1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম একথা জানায়।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, শনিবার জেলিস্কো রাজ্যে রাস্তার পাশের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃতু্য হয়।  নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে।  এছাড়া হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো একজন।

জেলিস্কো রাজ্যের জরুরি সহায়তা বিভাগ এক টুইট বার্তায় জানায়, দুর্ঘটনার পর ভ্যানটির ভেতর আটকা পড়া ৭ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

জরুরি সহায়তা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায়, কালো রঙের বড় একটি ভ্যান মহাসড়কের পাশে একটি গর্তের মধ্যে কাত হয়ে পড়ে আছে।

কর্তৃপক্ষ জানায়, বছরের এই সময়টাতে দেশটির ক্যাথলিক খ্রিস্টানরা সান হুয়ান দে লুস লাগোসের একটি মন্দিরে যান। ধারণা করা হচ্ছে এসব ভ্যান আরোহীরাও সেখানেই যাচ্ছিলেন।

সূত্র: খালিজ টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com