1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

বলিভিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১১

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বলিভিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার তিনশ ফুট নিচে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। ল্যাটিন আমেরিকার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় শনিবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

তবে বাসটিতে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিক তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বলিভিয়ার কোছাবামবা বিভাগে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। কোছাবামবা ট্রাফিক পুলিশের প্রধান রেনেসো ম্যারকাডো বলেন, বাস দুর্ঘটনায় যারা প্রাণে বেঁচে গেছেন, তাদের মধ্যে বাসটির চালকও রয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।

এদিকে, স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই বাস দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশুও রয়েছে। আরও দুই শিশু আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র: এএফপি, শিনহুয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com