1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

পাবজি খেলায় বাধা দেওয়ায় লাহোরে মা-বোন-ভাইকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সারাদিন পাবজি খেলায় ১৪ বছরের ছেলেকে বকাবকি করেন তার মা। তাতেই মাথা গরম হয়ে যায় জাইন আলি নামে ওই কিশোরের। বাড়ির তাকে থাকা বন্দুক এনে একে এক মা, দুই বোন ও ছোট ভাইকে গুলি করে হত্যা করে সে। পরে রক্তমাখা পোশাক ও বন্দুকটি ফেলে দেয় বাড়ির পাশের নর্দমায়।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায়। তবে হত্যাকাণ্ডের পর ওই কিশোর প্রথমে নিজে গুলি করে মা, বোন ও ভাইকে হত্যার কথা অস্বীকার করে। সে জানায়, আততায়ী বাড়িতে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। এরপর ফোর মার্ডারের রহস্য উদঘাটনে মাঠে নামে লাহোর পুলিশ। ওই বাড়িতে বেঁচে থাকা একমাত্র কিশোরকে প্রথম থেকেই সন্দেহ করে পুলিশ।

প্রথম জিজ্ঞাসাবাদে ওই কিশোর পুলিশকে জানায়, ঘটনার সময় সে বাড়ির দোতলায় ছিল। তখন এক আততায়ী এসে সবাইকে খুন করে। সে ভয়ে দোতলায় লুকিয়ে যায়। এজন্য সে বেঁচে গেছে।

একপর্যায়ে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে মা, দুই বোন ও ভাইকে হত্যার কথা স্বীকার করে ওই কিশোর। সে জানায়, পাবজি খেলায় তার মা প্রায়ই বকাবকি করতেন। ওইদিনও বকাবকি শুরু করেন। এজন্য বাড়িতে থাকা বন্দুক নিয়ে প্রথমে মা নাহিদা মুবারক (৪৫) গুলি করে হত্যা করে সে। এরপর তার বড় বোন মাহানুর ফাতেমা (১৭) ছুটে এলে তাকেও হত্যা করে। পরে ছোট বোন জান্নাত (১১) এবং ১১ মাস বয়সী ছোট ভাই তৈমুরকে হত্যা করে সে।

পুলিশ জানিয়েছে, আত্মরক্ষায় বাড়িতে বন্দুক রেখেছিলেন কিশোরের মা নাহিদা মুবারক। কিশোর সন্তানের হাতে সেই বন্দুকের গুলিতে খুন হতে হয়েছে তাকে।

এদিকে, এ ঘটনায় ওই কিশোরকে গ্রেফতার দেখিয়েছে লাহোর পুলিশ। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

কিশোর-তরুণরা পাবজি খেলায় তরুণ মনে কুপ্রভাব পড়ে। এতে উঠতি বয়সীরা ভয়ংকর হয়ে ওঠে। পাকিস্তানের এ ঘটনা তারই প্রতিচ্ছবি। ওই কিশোর যে তার পরিবারের সদস্যদের এভাবে হত্যা করতে পারে, তা কল্পনাও করতে পারছেন না প্রতিবেশীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com