1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

মেক্সিকোতে একই পরিবারের ৬ জনকে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যে একই পরিবারের ছয় সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ রোববার (৩০জানুয়ারি) জানিয়েছে, এটি রাজ্যের বড় সহিংসতার ঘটনাগুলোর মধ্যে একটি।

জানা গেছে, নিহতদের বয়স ২৪ থেকে ৭৩ বছরের মধ্যে। রাজ্যের পাবলিক প্রোসিকিউটরের অফিস থেকে জানানো হয়েছে, একটি ভবনের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় তাদের। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

প্রসিকিউটর অফিস আরও জানিয়েছে, গত চার মাসে সিলাওর গ্রামীণ পৌরসভায় এটি পঞ্চম হামলার ঘটনা। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে রাজ্য পুলিশ।

গুয়ানাজুয়াতো কেন্দ্রীয় রাজ্য একটি সমৃদ্ধ শিল্প এলাকা যেখানে একটি তেল শোধনাগারও রয়েছে। সম্প্রতি সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের বিরোধের জের ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে রাজ্যটিতে।

২০০৬ সাল থেকে মাদকবিরোধী সামরিক অভিযান শুরু করে মেক্সিকো সরকার। তখন থেকে তিন লাখ চল্লিশ হাজার হত্যার ঘটনা নথিভূক্ত হয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান বিভাগে।

সূত্র: এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com