1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

ব্রাজিলে ভারি বৃষ্টিতে বন্যা-ভূমিধস, ১৯ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্রাজিলের সাও পাওলো রাজ্যে সাতজন শিশুসহ ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শুক্রবার থেকে টানা বৃষ্টি হচ্ছে দেশটিতে। দেশটির জন নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা রোববার (৩০ জানুয়ারি) জানিয়েছেন এ তথ্য।

সাও পাওলো রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কবলে পড়ে দুর্ঘটনাজনিত কারণে আহত হয়েছেন আরও নয়জন। এখন পর্যন্ত রাজ্যটিতে নিখোঁজ রয়েছেন আরও চারজন। রাজ্যের পাঁচশ মানুষ অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

সাও পাওলো রাজ্য গভর্নর জোয়াও দোরিয়া রোববার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান। ক্ষতিগ্রস্তদের প্রায় তিন কোটি মার্কিন ডলার সহায়তার আশ্বাস দিয়েছেন।

ব্রাজিলে ভারি বৃষ্টিতে বন্যা-ভূমিধস, ১৯ জনের মৃত্যু

ফেডারেল সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আঞ্চলিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বৃহত্তর সাও পাওলোর আশেপাশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ পৌরসভাগুলোর মধ্যে রয়েছে আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এমবু দাস আর্টেস এবং ফ্রাঙ্কো দা রোচা। রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের কারণে ভারজেয়া পাওলিস্তা, ক্যাম্পো লিম্পো পাওলিস্তা, জাউ, ক্যাপিভারি, মন্টেমোর এবং রাফার্ডেও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিসেম্বর থেকে ভারি বর্ষণের কারণে দেশটির উত্তর-পূর্বাঞ্চল বন্যার কবলে পড়েছে। দীর্ঘস্থায়ী বন্যার কারণে মধ্য-পশ্চিমাঞ্চলের ফসল নষ্ট হচ্ছে। এমনকি মিনাস জেরাইস রাজ্যে খনির কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

গতবছর অক্টোবরে ব্রাজিলে বর্ষাকাল শুরু হয়। এরপর থেকে নানা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে উত্তরাঞ্চলের বাহিয়া রাজ্যে ২৪ জনের মৃত্যু হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস জেরাইস রাজ্যে মারা গেছে ১৯ জন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ।

সূত্র: রয়টার্স, এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com